সোমবার, ১৪ জুলাই, ২০২৫
ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে ইংলিশ জায়ান্ট চেলসি। দুর্দান্ত খেলে ফাইনালে আসা প্যারিস সেইন্ট জার্মেইনকে দলটি হারিয়েছে ৩-০ গোলে।
২২ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে চেলসির থেকে, গোল করেন ফরোয়ার্ড কোল পালমার। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর প্রথম সফল হন পালমার। তার দ্বিতীয় গোল পেতেও খুব একটা সময় লাগেনি। আট মিনিট পর প্রথম গোলের কার্বন কপি একই রকম৷ গোল করেন ইংলিশ স্ট্রাইকার। ২-০ গোলে এগিয়ে যায় উয়েফা কনফারেন্স লিগ জয়ী চেলসি।
দুই গোল হজম করে খানিকটা ছন্নছাড়া পিএসজি। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করেন জোয়াও পেড্রো। ৩-০ গোলে এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা। বিরতির খানিকটা আগে পিএসজির জোয়াও নেভেসের দারুণ হেড ঠেকিয়ে দেন চেলসির গোলকিপার সানচেজ। পরে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
বিরতি থেকে ফিরে বেশকিছু আক্রমণ করে পিএসজি। ৫৭ মিনিটে ওসমান ডেম্বেলে ও পরের মিনিটে ভিতিনহার গোলে নেয়া দুটি নিশ্চিত শট ঠেকিয়ে দেন চেলসির গোলকিপার রবার্তো সানচেজ। ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া হয় পিএসজির।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।