সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
গানে গানে ও আর মন্চ নাটকের মাদকতায় একটি অসাধারণ সন্ধ্যা কাটালো নিউইয়র্কবাসী। ফাউমা ইনোভেটিভ তথা কমিউনিটির পরিচিত মুখ ফাহাদ সোলায়মান আয়োজিত ‘একটি ভালোবাসার সন্ধ্যা-অনুষ্ঠানে কি ছিলনা? বলা যায় রোববার বৃষ্টিস্নাত সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে প্রিয় শিল্পীদের গান আর দেশ বরেণ্য নাট্য শিল্পীদের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হন দর্শক শ্রোতা।
ফাউমা ইনোভেটিভ’র সিইও ফাহাদ সোলায়মান এবং নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কামরুজ্জামান বকুল,শাহ মাহবুব, তৃনিয়া হাসান, টিনা রাসেল, আফতাব জনিসহ অনেকে। তাঁদের একের পর এক পরিবেশনার সময় গলা মেলান দর্শক শ্রোতা।

ফাঁকে ফাঁকে ছিল শুভেচ্ছা বক্তৃতা। উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তৃতা করেন এসেম্বলিওম্যান জেসিকা গন্জালেস, কমিউনিটি এ্যাক্টিভিস্ট নাসির আলী খান পল, বাপার সাধারণ সম্পাদক রাশেক মালিক,নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিবসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
সবশেষে ছিলো নাটক ‘ছিন্ন পালক’। নাটকে সোস্যাল মিডিয়ার কু- প্রভাব এবং ক্লিপ্টোমেনিয়ায় ভোগা রোগীদের প্রতি যে পারিবারিক সহায়তা দরকার সেটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। আর নাটক দেখা প্রতিটি দর্শক এর ভূঁয়সী প্রশংসা করেন।
নাটকটির রচনা ও পরিচালনায় ছিলেন জিনাত হাকিম। নাটক শেষে দর্শক-শ্রোতাদের ভালোবাসার উত্তরে কথা বলেন স্বনামধন্য নাট্যাভিনেতা আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, জিনাত হাকিম, রিচি সোলায়মানসহ নাটকে অভিনয় করা সকল কলাকুশলীরা।
ছুটির দিনে একটি অসাধারণ কালচারাল নাইট কাটিয়ে ঘরে ফেরেন নিউইয়র্কের দর্শক-শ্রোতা।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।