রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
৩৯তম ফোবানা কনভেনশন—এর বর্ণিল উদ্বোধন হলো নিউইয়র্কের নায়াগ্রা ফলসে। শুক্রবার ২৯ আগষ্ট শেরাটন হোটেল নায়াগ্রা ফলসে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত অধাপক ড. সলিমুলাস্নাহ খান।
প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা নি:শর্তভাবে সর্মথন দিয়েছে। আজকের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাদের এগিয়ে আসতে হবে। নইলে ৩৬ জুলাইয়ের অর্জন হারিয়ে যাবে। শত বছর পিছিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। ফোবানা সম্মেলন ৩০ ও ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। এই সম্মেলনকে ঘিরে বিশ্বের ৭ম আশ্চর্যের নায়াগ্রা ফলসের শহর উৎসবে পরিণত হয়েছে। দখল করে নিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের আমেজে সেজেছে সম্মেলনস্থল শেরাটন হোটেলের কনভেনশন সেন্টার।
ফোবানার আরও ২টি অংশ জর্জিয়ার আটলান্টা ও কানাডার মন্ট্রিয়লে একই সময়ে সম্মেলন করছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।