শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে হিলসাইড নেক্সট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার দিবাগত রাতে তারা গ্রীন স্টার একাদশকে টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে।
টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতা বাবু, সেরা গোলরক্ষক মোতালেব এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন শোভন।
খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে মেডেল ও কাপ তুলে দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা তোফায়েল আহমেদ, বর্তমান কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম চৌধুরী রুমি, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বাসির,ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউএসএ ইনক্’র সভাপতি আলম সরকার, সাংবাদিক মো: শহীদুল্লাহ, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক’র নেতৃবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
এদিকে খেলা শুরুর আগে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় বাংলাদেশ সোসাইটি এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরষ্কার বিতরণী শেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়। প্রবাসে শত ব্যস্ততার মাঝেও এমন আয়োজনে খুশি কমিউনিটির সবাই॥
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।