শ্রীমঙ্গলের সোমবাড়ি থেকে কানাডার উদ্দেশ্যে যাত্রা করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গর্ব, আমাদের প্রিয় শমিত সোম। দেশের জন্য বড় এক জয় উপহার দেওয়ার পর আজ অপরাহ্নে তিনি যাত্রা করেন কানাডার পথে।
গত দুই দিন শ্রীমঙ্গল ছিল যেন ভালোবাসায় উৎসবমুখর। ভক্ত-অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, প্রিয়জন, সাংবাদিকসহ সবার উজাড় করা স্নেহ, সম্মান আর ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছিলেন শমিত সোম।
সোমবাড়ির আঙিনা ভরে উঠেছিল গর্ব, আনন্দ ও আবেগের রঙে।
শমিতের এই বিদায় শুধু যাত্রা নয়, এটি শ্রীমঙ্গলের মানুষের হৃদয়ে নতুন স্বপ্ন, নতুন আশার আলো জ্বালিয়ে যাওয়ার মুহূর্ত।
সবাই তাঁর নিরাপদ যাত্রা কামনা করেছে। ভবিষ্যতে আরও বড় জয়ের গল্প নিয়ে আবার ফিরে আসবে শমিত সোম-এমন প্রত্যাশাই ছিল সবার মুখে মুখে।