শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের শুরু থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারা দেশে চলছে আইসের অভিযান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, মার্কিন ব্যবস্থাকে পুরোপুরি পুনরুদ্ধার করতে আমি সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।
পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসীর প্রবেশাধিকার বাতিল করারও হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রের জন্য ‘প্রকৃত সম্পদ’ নয়, তাদেরকে দেশ থেকে সরিয়ে দিন।
এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) হোয়াইট হাউসের খুব কাছে দুই ন্যাশনাল গার্ড সৈন্যের ওপর গুলির ঘটনা ঘটে। এতে সারাহ বেকস্ট্রম নামে এক ন্যাশনাল গার্ড সদস্য মারা যান। অপর সৈন্য অ্যান্ড্রু উলফ আহত অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার অভিযুক্ত ব্যক্তি ২৯ বছর বয়সী একজন আফগান নাগরিক। রহমানুল্লাহ লাকানওয়াল নামের ওই ব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় আছেন। এই ঘটনার জেরে ‘উদ্বেগের দেশ’ হিসেবে চিহ্নিত ১৯টি দেশের ‘গ্রিন কার্ডধারী’ সকল অভিবাসীর স্ট্যাটাস পর্যালোচনা করা হচ্ছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।