শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৬
ইমিগ্রেশন আইন প্রয়োগে ভবিষ্যতে কিছুটা “নরম পন্থা” নেওয়ার কথা বললেও সহিংস অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের প্রশ্নে কোনো ছাড় নেই—এমন বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৫ ফেব্রুয়ারি বুধবার ওভাল অফিসে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন যে কিছু ক্ষেত্রে আরও মানবিক বা নরম আচরণ করা যেতে পারে।