বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বহুল আলোচিত সংসদীয় নির্বাচনের ভোটগণনা সম্পন্ন হয়েছে। ১১৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৭২ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। ফলে বিপুল ব্যবধানে জয় তুলে নিয়ে এনসিপিকে এ আসনে প্রথম বিজয় এনে দেন হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট সূত্রে এ ফলাফল জানা যায়।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।