শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৭-এ প্রাথমিক ফলাফলে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স. ম. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে অর্জন করেন ৬৮ হাজার ৩০০ ভোট। ফলে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
মোট ভোটার: ৩,৩৩,৮১৩ জন
ভোটগ্রহণ কেন্দ্র: ১২৫টি (পোস্টাল ভোটসহ)
মোট প্রদত্ত ভোট: ১,৪৭,৮৮৮
বাতিল ভোট: ২,২১১
বৈধ ভোট: ১,৪৫,৬৭৭
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ (হাতপাখা): ১,৭৬৮ ভোট
জাতীয় পার্টির আতিক আহমেদ (লাঙ্গল): ১,১৬৮ ভোট
ঢাকা-১৭ আসনে ভোটার উপস্থিতি ও ফলাফলের ব্যবধান ইঙ্গিত দিচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ জমজমাট। তবে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে জয় নিশ্চিত করেন তারেক রহমান।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।