শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর আবার সরকারের নেতৃত্বে আসছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসন জয়ী হয়েছে, আর তাদের মিত্রদের সঙ্গে মিলিয়ে দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫১ আসনের সাংবিধানিক শর্ত পূরণ করেছে।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় লাভ করেছে এবং জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবার প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসবে। আলেচিত জাতীয় নাগরিক পার্টি, স্বতন্ত্র প্রার্থীসহ ছোট দলগুলো জিতেছে বাকী আসনগুলোদে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল তিনি আগামী প্রধানমন্ত্রী হবেন।
গত ২৫ নভেম্বর দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান এবং ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এছাড়া ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করার পর দল তাকে সময়ে স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এই ফলাফল বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে নতুন দিগন্ত সৃষ্টি করেছে এবং চূড়ান্ত সরকার গঠন ও বিরোধী দলের আনুষ্ঠানিক ঘোষণা এখন আর কোনো সময়ই আসতে পারে।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।