সোমবার, ১৬ মার্চ, ২০২৬
সব শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হল জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন-জেবিএ’র ইফতার মাহফিল।
প্রবাসী বাংলাদেশিদের সৌহার্দ ও ভাতৃত্বের বন্ধন আরও জোরদার করার লক্ষ্যে গত ১৩ মার্চ শুক্রবার জেবিএ আয়োজন করেছিল ইফতার ও দোয়া মাহফিল।
স্বাগত বক্তব রাখেন আহসান হাবিব। রাব্বি সৈয়দ সংগঠনের কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি শাহ নেওয়াজ বলেন, আমরা জেবিএ’র উদ্যোগে ইতিমধ্যে বেশ কিছু কাজ করেছি। এ বছর জ্যামাইকা হিলসাইড এভিনিউতে ঈদ মোবারক খচিত লাইটিং করেছি। ভবিষ্যতে আমরা আমাদের কাজের পরিধি আরও বাড়াব।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, রানো নেওয়াজ, নাসির খান পল, ফকরুল আলম, ফকরুল ইসলাম দেলোয়ার,আশিকুর রহমান, তপন চৌধুরী,মনোয়ার পাঠান, শাহ শহিদুল হক, আবু জুবায়ের দারা, ইঞ্জিনিয়ার সাদেকুর রহমান, হাসান জিলানী, এনায়েত মুন্সী, জে মোল্লা সানী, এএফএম জামান, নওশাদ হোসেন ও অনিক রাজ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।
দোয়া শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। নামাজের ছোট্ট বিরতি শেষে সকলকে ডিনারে আপ্যায়ন করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।