শনিবার, ২১ মার্চ, ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রায় ৩ হাজার মসজিদ ও শত শত খোলা মাঠে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হয়।