শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির আলোকিত মুখ, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সিইআইপি শাহ নেওয়াজ > লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হয়েছেন।
গত ১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যের ঐতিহাসিক শহর সিরাকিউসে অনুষ্ঠিত বার্ষিক কনভেনশনে শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন।
নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন নীনা স্মিথ। তিনি বর্তমান গভর্নর আসেফ বারীর স্থলাভিষিক্ত হবেন। প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শাহ নেওয়াজকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান। তারা শাহ নেওয়াজের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, শাহ নেওয়াজ বাংলাদেশ সোসাইটির বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও। এছাড়া তিনি নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।