মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
আকস্মিক এ হামলায় মসজিদে থাকা ৩ জন নিরাপত্তাকর্মী হামলাকারীদের বাধা দিতে গিয়ে তাদের গুলিতে নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী দুজন গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। এফবিআইয়ের কর্মকর্তা জানান, এ ঘটনায় পুলিশের দিক থেকে কোনো গুলি চালানো হয়নি।
সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন বিপদ কেটে গেছে। শিশুরা নিরাপদ আছে—এটা ভালো খবর। ’
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
ইসলামিক সেন্টারটির পরিচালক ও ইমাম তাহা হাসান বলেন, ‘আমরা এর আগে কখনোই এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। এ মুহূর্তে আমরা দোয়া করছি এবং আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছি। যেকোনো উপাসনালয়কে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত ন্যক্কারজনক।’