শনিবার, ০১ আগস্ট, ২০২৬
উৎসবমুখর পরিবেশে গগনবিদারী শ্লোগান, আলোচনা আর কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগ। এ সময় সংগঠনের নেতাকর্মী ছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এইচ এম ইকবাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের এই অনুষ্ঠানে পর্যায়ক্রমে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গাজি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি প্রদীপ রন্জন কর, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, হাসিবুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,সাংবাদিক শাবান মাহমুদ নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মো: সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার,যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন বিশ্বাস,সাবেক ছাত্রলীগ সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক হৃদয় মিয়াসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর ৩৮ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ডিসেম্বরে আমরা দেশে ফিরব। আমরা স্বাধীনতা বিরোধী শক্তির মোকাবেলা করব। শেষে শ্লোগানে শ্লোগানে, কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়। সবশেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।