বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
আগামী ৩ নভেম্বরে সাধারণ নির্বাচনে অংশ নিতে প্রাইমারী নির্বাচনে নিউইয়র্কের গভর্নর, ডেপুটি গভর্নর, এটর্নী জেনারেল এই সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন প্রাইমারীতে। কারন এই সব পদে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের অন্য কেউ প্রার্থী হননি।
আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী গভর্নর ক্যাথি হোকুল এর সাথে রিপাবলিকান দলের ব্রুস ব্লেকম্যান গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে গভর্নর ক্যাথি হোকুল প্রাইমারীতে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়ে দলের মনোনয়ন নিয়ে ৩ নভেম্বর নির্বাচনে অংশ নিবেন। ব্রুস ব্লেকম্যান রিপাবলিকান পদে প্রার্থী হিসাবে প্রাইমারীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ নির্বাচনে তিনি ক্যাথি হোকুলের প্রতিদ্বন্দ্বিতা করবেন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে ওই সব ঘোষিত প্রার্থীরা আগামী ৩ নভেম্বরের নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।
৩ নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য ২৩ জুন প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রাইমারী নির্বাচনে আগাম ভোট গ্রহণ করা হয়েছে। অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমেও অনেকেই ভোট দিয়েছেন। ২৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। যেসব পদে নির্বাচন হয়েছে এরমধ্যে প্রাইমারীতে নির্বাচন হয় নিউইয়র্ক কম্পট্রোলার পদে। নিউইয়র্ক এর একাধিক ইউএস হাউজ অর্থ্যাৎ কংগ্রেসের কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে কংগ্রেসম্যান ও কংগ্রেসওমেন পদে নির্বাচন হয়েছে।
নিউইয়র্ক স্টেট সিনেট, নিউইয়র্ক অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট এ অ্যাসেম্বলীম্যান ও অ্যাসেম্বলীওমেন পদেও নির্বাচন হয়েছে। এই সব পদে ২৩ জুনের নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুই দল থেকে মনোনয়ন পাওয়ার জন্য ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা অংশ নেন। এইসব পদে ছাড়াও জুডিশিয়াল ডেলিগেট ও অলটারনেট জুডিশিয়াল ডেলিগেট নির্বাচন হয়েছে । এই নির্বাচনে স্ব স্ব দলের ভোটাররা তাদের নিজেদের দলের পছন্দের প্রার্থীকে আগামীতে সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ভোট দিয়েছেন।
প্রাইমারীতে এবার ভোটার উপস্থিতি ভালই ছিল। নিউইয়র্কের বিভিন্ন স্কুলে ও বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট হয়েছে। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই সময়ে যে যার সুবিধাজনক সময়ে ভোট দিয়েছেন। মূলধারায় বাংলাদেশী কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত যেসব প্রার্থী রয়েছেন ও জয়ী হয়েছেন এরমধ্যে একাধিক র্প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আছেন গভর্নর ক্যাথি হোকুল, এটর্নী জেনারেল লেটেশিয়া জেমস, কংগ্রেসম্যান হাকিম জাফ্রিজ, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, গ্রেগরী মিক্সসহ বেশ কয়েকজন প্রার্থী।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।