শনিবার, ০১ আগস্ট, ২০২৬
জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনক’র নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হল গতকাল শুক্রবার। ৩১ জুলাই সন্ধ্যায় ব্রুকলিনের বইঠকখানা পার্টি হল-এ অনুষ্ঠিত হয় এই অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক.-এর সভাপতি, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এবং স্মার্ট স্টাফিং সার্ভিস ইনকের প্রেসিডেন্ট দুলাল বেহেদু।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মামুনুর রহমান মজুমদার বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অলোক কুমার সাহা বলেন, জেএফকেতে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সাংগঠনিক ঐক্য জোরদারে এই সংগঠন নিরলসভাবে কাজ করবে। তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সদস্যদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান। পরে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মির্জা গিয়াস উদ্দিন আহমেদ, বিদায়ী সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক এমএ গফুর খান, সদস্য সচিব জোসেফ বিশ্বাস, এবং সংগঠনের নতুন ও সাবেক কর্মকর্তাগণ এবং সদস্যবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশি কর্মজীবী মানুষের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। নৈশভোজের মধ্য দিয়ে শেষ হওয়া দীর্ঘদিন মনে রাখবেন উপস্থিত সকলে।
শাহ ফারুক রহমান এডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।