রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
রোহিঙ্গা গণহত্যা মামলায় গান্বিয়াকে সহায়তা করতে ওআইসির তহবিলে পাঁচ লাখ ডলার দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনা করছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
রোহিঙ্গা গণহত্যা মামলার সবশেষ অবস্থা জানাতে গিয়ে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা এ জালো বলেন, মামলাটি পরিচালনা করতে পাঁচ মিলিয়ন ডলার দরকার। ২০১৯ সালে মামলা পরিচালনার শুরু থেকে এ পর্যন্ত তেমন উল্লেখযোগ্য অর্থ সহায়তা পাওয়া যায়নি। তিনি বলেন, ইতিমধ্যে যে আইনি সংস্থাটি আমাদের সহায়তা দিয়ে আসছে তাদেরকে মাত্র তিন লাখ ডলার দেওয়া হয়েছে। এই অর্থ চুক্তির শতকরা দশ ভাগ মাত্র। ওআইসির তহবিলে এখন পর্যন্ত তুরস্ক, সৌদি আরব ও নাইজেরিয়া অর্থ প্রদান করেছে। গাম্বিয়ার বিচারমন্ত্রী বলেন,এই মামলাটির লক্ষ্য হচ্ছে, রোহিঙ্গা সমস্যার একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধান।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।