বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
করোনার ছোবলে যুক্তরাষ্ট্র যেন মৃত্যুপুরী। হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, বুধবার ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ হাজার ৪৯ জন।
পরিস্থিতির উন্নতির জন্য ভ্যাকসিনের আশায় আছে সরকার ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন- এফডিএ ফাইজারের টিকা অনুমোদনের ব্যাপারে বৈঠকে বসবে। মঙ্গলবার এফডিএ’র এক রিপোর্টে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনকে শতকরা ৯৫ ভাগ কার্যকর বলা হয়েছে। যদিও ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর সাধারণ মানুষের তা পেতে অপেক্ষা করতে হবে মার্চ মাসের শেষ নাগাদ।
বিশেক্ষজ্ঞরা বলছেন ফাইজার, মডার্নার ভ্যাকসিন এফডিএ অনুমোদন দিলেও আগামী বসন্তের আগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃতের হার খুব একটা কমবেনা। শীত আসলে করোনার প্রকোপ বেড়ে যাবে বিশেষজ্ঞরা এমন ধারণা আগেই দিয়েছিলেন। তবে থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে মানুষের ভ্রমন, জমায়েত করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।