মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
করোনা ভাইরাস মোকাবেলায় এফডিএ কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন সর্বপ্রথম প্রয়োগ করা হয় নিউইয়র্কের নার্স সান্ড্রা লিন্ডসের শরীরে। আর তিনি যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন গ্রহনকারী প্রথম ব্যক্তি।
সান্ড্রা লিন্ডসে তাঁর সকল সহকর্মী ও কোভিড-১৯ মোকাবেলায় কাজ করা সম্মুখ সারির সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই ভ্যাকসিন গ্রহণের শুরু দিয়ে করোনা মহামারীর শেষ দেখব আমরা।
উল্লেখ্য, অনেক নাটকীয়তার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয় । পরে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেন্টিং -সিডিসি ও এর অনুমোদন দেয়। সোমবার থেকে করোনাকালীণ সম্মুখ যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।