শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
ফাইজারের ভ্যাকসিনের পর দ্বিতীয় ভ্যাকসিন হিসাবে মডার্নার ভ্যাকসিনকে জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএ। বৃহস্পতিবার ভ্যাকসিনটিকে অনুমোদনের সুপারিশ করে এফডিএ’র উপদেষ্টা পরিষদ।
এফডিএ’র অনুমোদনের পর এখন এটি সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন -সিডিসির অনুমোদনের অপেক্ষায়। শনিবার সিডিসির বৈঠকে অনুমোদন পেলে আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিনটির ব্যবহার শুরু হতে পারে। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদনের গত এক সপ্তাহ ধরে এটি যুক্তরাষ্ট্রের ডাক্তার, নার্সও স্বাস্থ্যকর্মীদের শরীরে দেওয়া হচ্ছে।
মডার্নার অনুমোদন নিশ্চিত হলে যুক্তরাষ্ট্রের এই কোন্পানীর কাছ কর্তৃপক্ষ ২০০ মিলিয়ন ডোজ কিনবে। এর আগে মডার্না জানিয়েছিল, তাদের ভ্যাকসিনটি শতকরা ৯৪ ভাগ কার্যকর। পরবর্তীতে এফডিএ’র রিপোর্টের এর সত্যতা পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে ভ্যাকসিন গ্রহনে উৎসাহিত করতে শুক্রবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেইন্স, সেকেন্ড লেডি কারেন পেইন্স, সিনেটে ম্যজোরিটি লিডার ম্যাক’কনেল, হাউজ স্পীকার ন্যান্সী পলেসি, যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরম অ্যাডামস ভ্যাকসিন গ্রহন করেন।
ওয়াল্ডোমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৮ হাজার। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২০ হাজার।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।