মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির অতি পরিচিত মুখ সাইদ আলী হায়দার করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ৩টায় কোনি আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রয়াত সাইদ আলী হায়দার ঢাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের শ্যালক ছিলেন। তরুন এ আইনজীবীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সূত্রে বলা হয়, মরহুমের জানাযা ও দাফনের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, করোনার প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে ২৬৯ জন বাংলাদেশী মারা যান। আর এই শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।