বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
যুক্তরাষ্ট্রের শীর্ষ রোগ সংক্রমক বিশেষজ্ঞ ও নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য প্রধান স্বাস্হ্য বিষয়ক উপদেষ্টা ড. এ্যান্থনী ফাউসি ভ্যাকসিন নিয়েছেন। মঙ্গলবার মডার্নার ভ্যাকসিন নিয়ে তিনি বলেন, আমি ভাল বোধ করছি।
তিনি ক্রিসমাস এবং নববর্ষের ছুটিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আবারও আহবান জানিয়েছেন। যথারীতি মাস্ক পরা, জমায়েত এড়িয়ে চলা, প্রয়োজন না হলে ভ্রমন না করা, সর্বোপরি ঘরোয়া পরিবেশে ক্রিসমাস উদযাপন করার উপর গুরুত্বারোপ করেন ড. এ্যান্থনী ফাউসি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এলেক্স অ্যাজরও মঙ্গলবার ভ্যাকসিন নিয়েছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।