বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের বিতর্কের সূচনা বক্তব্যে হাউজ স্পীকার ন্যান্সী পলেসী বলেন, ট্রাম্প এখনও দেশের জন্য বিপদজনক ব্যক্তি। যে দেশটিকে আমরা অনেক ভালবাসি।
হাউজ স্পীকার বলেন, ডোনাল্ড ট্রাম্প গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছেন যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সৌন্দর্যকে কালিমা লেপন করেছে।
অন্যদিকে রিপাবলিকান পার্টির অনেক আইন প্রণেতাও ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে তারা তাদের নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তিত বলে জানিয়েছেন।
আজ বুধবার বিকেলে হাউজ অব রিপ্রেজেন্টিটিভ -এ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে “অভ্যুথানে উস্কে দেওয়ার’ অভিযোগে আনা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউজে বিলটি পাশ হওয়া সময়ের ব্যাপার মাত্র । বিলটি পাশ হলে প্রেসিডেন্ট ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কোন প্রেসিডেন্ট যিনি তাঁর মেয়াদে দুবার অভিশংসনের শিকার হলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।