শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ট্রলারের সঙ্গে বালুবাহী ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে এ পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ দুর্ঘটনায় আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান এবং পুলিশ সুপার মো: আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় লোকজন জানান, উপজেলার চম্পকনগর ঘাট থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পরে লইসকা বিল এলাকায় আসার পর বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শিবলী জুবায়ের
স্টাফ করেসপন্ডেন্ট, বিডিইয়র্ক, নিউইয়র্ক।