শুক্রবার, ১১ মার্চ, ২০২২
রুশ-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নেই কোন অগ্রগতি
কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে রুশ-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। তুরস্কের মধ্যস্থতায় দেশটির আন্তলিয়া শহরে বৈঠকে বলেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।
অন্যদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী বেলারুশের আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে আলোচনা চালিয়ে যেতে রাজি। তিনি পশ্চিমাদের দেওয়া অস্ত্র নিয়ে ইউক্রেন বিপজ্জনক খেলা খেলছে বলে অভিযোগ করেন।
ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে
ইউক্রেনে রাশিয়া রাসায়নিক বা জীবানু অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের রাসায়নিক ও জৈব অস্ত্রের ল্যাব থাকা এবং তা উন্নয়নের যে দাবি রাশিয়া করেছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জেন সাকি।
পুতিন থামবেন বলে আশা জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দৃঢ বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসময় যুদ্ধ থামাবেন এবং আপোস করতে বাধ্য হবেন। যুদ্ধ শুরু হওয়ার পর যতটা পশ্চিমা সহায়তা আশা করেছিলেন ততটা পাচ্ছেন না জেলেনস্কি। অন্যদিকে পুতিন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আবার আলোচনায় ও বসছেন। এতে ইউক্রেন প্রেসিডেন্ট কিছুটা বিশ্বাস হারিয়ে ফেলছেন। এই বাস্তবতায় তিনি কাকে বিশ্বাস করেন কানাডাভিত্তিক সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে জেলেনস্কি বলেন, পরিবার ছাড়া আমি কাউকে বিশ্বাস করিনা।
ইউক্রেনকে বাঁচাতে ফার্স্ট লেডি ওলেনার খোলা চিঠি
ইউক্রেনকে বাঁচাতে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে আপনারা এগিয়ে না আসলে বিশ্ব এক মহাবিপদে পড়বে। তিনি বলেন, আপনারা দেখছেন আমাদের শিশুরা মরছে, নারীরা হত্যা ও ধর্ষণের শিকার হচ্ছে। বিভিন্ন বাসা, পাতাল স্টেশনে অসুস্থ মানুষ মানবেতর জীবন যাপন করছে। ইউক্রেনবাসী বিভিষিকাময় সময় পার করছে। সবার উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তবে এত কঠিন সময়েও তিনি তাঁর স্বামী ভলোদিমির জেলেনস্কির মতই বলেছেন, ইউক্রেন জিতবে।
রাশিয়ার ৬ হাজার সৈন্য মারা গেছে : পেন্টাগন
যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের ক্রমকর্তারা বলেছেন, ইউক্রেনে রুশ হামলার পর এ পর্যন্ত ৬ হাজার রুশ সৈন্য মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরও তিনগুণ সেনা। তবে ইউক্রেন সরকার বলছে, যুদ্ধে তারা এ পর্যন্ত ১২ হাজার রুশ সৈন্যকে হত্যা করেছে। অন্যদিকে সম্প্রতি রাশিয়া বলেছে, দুই সপ্তাহের যুদ্ধে তাদের ৪শ ৯৮ জন সৈন্য মারা গেছে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।