রবিবার, ০৩ এপ্রিল, ২০২২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাক্রামেন্টো শহরে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন।
সংবাদ মাধ্যম সিএনএন জানায়, গুলির ঘটনার পর স্থানীয় পুলিশ বিভাগ তাদের টুইটে জানিয়েছে, কে গুলি চালিয়েছে, কারা গুলি চালিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে তদন্ত চলছে। তারা এই এলাকাটি এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছে।
অন্য একটি বার্তা সংস্থা জানায়, গুলির ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, গুলির শব্দে মানুষ এলোপাথারি ছুটাছুটি করছে।
মাত্র একমাস আদেশ এই এলাকায় একটি গুলির ঘটনা ঘটে। এতে শিশু ৩মারা যায়। অন্যদিকে বন্দুকধারী আত্মহত্যা করে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।