রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, যুক্তরাষ্ট্র যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ যুব দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক(যুগ্ম-সম্পাদক পদ মর্যাদার) মনোনীত হয়েছেন।
অন্যদিকে জ্যামাইকার স্বনামধন্য ব্যবসায়ী ও যুবদলের ত্যাগী নেতা ইলিয়াস খাঁন যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। এই কমিটিতেই আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খাঁনকে উপরোল্লিখিত পদে মনোনীত করা হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দুই নেতা মনোনীত হওয়ার খবর নিউইয়র্কে পৌঁছলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছাসে ফেটে পড়েন। তারা দুই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা মনে করেন, প্রবাসে থেকেও সরকার বিরোধী আন্দোলনে দুই নেতার ত্যাগ ও তিতিক্ষাকে মূল্যায়ন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।
যুব দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে মনোনীত দুই নেতাই( আবু সাঈদ আহমেদ ও ইলিয়াস খাঁন) বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় চলমান আন্দোলনকে আরও বেগবান করতে তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।