সোমবার, ১৭ জুলাই, ২০২৩
দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হল নিউইয়র্কের জ্যামাইকার অক্সফোর্ড টেরেস অডিটরিয়ামে। শনিবার সন্ধ্যায় পিজি গ্রুপের আয়োজনে ও মাটি ব্যান্ডের সঙ্গীত পরিচালনায় এই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন হলভর্তি দর্শক- শ্রোতা।