বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
গত ৫ আগস্ট শনিবার কুইন্সের ফ্লাশিং ম্যাডোস করোনা পার্কে অনুস্টিত হয়েছে চট্রগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার বার্ষিক বনভোজন। ম্যাডো লেকের পাশ ঘেষে গাছের ছায়া ঢাকা মনোরম পরিবেশে প্রায় ২ শহস্রাধিক চট্রগ্রামবাসীসহ প্রবাসের অনেক গন্যমান্য পুরুষ মহিলাদের উপস্থিতিতে মনে হয়েছিল এ যেন এক খন্ড চট্রগ্রাম।
এই বনভোজনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বনভোজনে অংশ নিতে কোন চাঁদা দিতে হয়নি অর্থাৎ সাধারন চট্রগ্রামবাসীর জন্য এটি ছিল সম্পুর্ন একটি ফ্রি বনভোজন। যা প্রবাসে খুবই বিরল।
ছোট বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতা সহ, মহিলাদের পিলো পাসিং এবং পুরুষদের হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা ছিল অনেক উপভোগ্য। সারাদিন খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘুরি উড়ানো ছাড়াও আকর্ষনীয় বিষয় ছিল raffle ড্র। মোট সতেরটি আকর্ষনীয় পুরস্কারের এই ড্র অনুষ্ঠানটিতে সকলের অংশগ্রহন ছিল চোখে পরার মতো।
দুপুর ১টা ৩০ মিনিটে বিপুল সংখ্যক চট্রগ্রামবাসীর করতালির মধ্যদিয়ে সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের অংশগ্রহনে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পুর্বে এই বনভোজনকে সফল করার পিছনে যে সকল অনুদান দাতা অবদান রেখেছেন, তাদেরকে সম্মানিত করা হয়েছে। তারা প্রত্যেকে তাদের স্ব স্ব প্রতিষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন এবং সব সময় এই রকম বড় অনুষ্ঠানের পাশে দাঁড়াবেন বলে উল্ল্যেখ করেন।
সংগঠনের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন । সাবেক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, আব্দুর রহিম, সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা, ট্রাস্টি বোর্ডের সাবেক কো চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত সদস্য শাহাজাহান সিরাজী, আজীবন সদস্য আবুল কাশেম ভুঁইয়া, সাবেক সভাপতি সরোয়ার জামান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মোর্শেদ রিজভী চৌধুরী, সাবেক উপদেস্টা জসিম উদ্দীন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাফর, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমিন হোসেন, সাবেক নির্বাচন কমিশনার মুজিবুল হক, সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক কর্মকর্তা কামাল হোসেন মিটু, সাবেক নির্বাচন কমিশনার মফজল আহমদ, সাবেক নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন, সাবেক সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আলী আকবর বাপ্পী, সৈয়দ করীম (মানু), মোহাম্মদ শওকত, দিলীপ বডুয়া, সাধন কর প্রমুখ !
উল্ল্যেখ্য, সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা গিয়াস আহমেদ, ডেমোক্রেট ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, নিউইয়র্ক স্টেট এসেম্বলী মেম্বার জেনিফার রাজকুমারের প্রধান সহকারী, বাংলাদেশী লিয়াজন মোহাম্মদ আলী, কমিউনিটি নেতা হারুন ভুঁইয়া, আশা হোম কেয়ারের আকাশ রহমান, সিপিএ শেখ ফরহাদ, কর্নফুলি ট্রাভেলসের সত্বাধিকারি মোহাম্মদ সেলিম হারুন, কর্নফুলী ট্যাক্সের প্রতিনিধি মিস জিনিয়া, এটর্নী রুমা জান্নাতুল, রিয়েলটর সরোয়ার খান বাবু, লায়ন্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী, রিয়েলটর মাসুদ সিরাজী, সুলতানা ও সমিরুল বাবলু প্রমুখ সাংবদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, নবযুগ সম্পাদক সাহাবুদ্দিন সাগর, বাংলাভিশন নিউ ইয়র্কের নিহার সিদ্দিকী, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, প্রথম আলোর মন্জুর হোসেন, এন আর বি কানেক্ট টেলিভিশনের জলি আহমেদ ও ইউ টিউবার রাহুল প্রমুখ।
অন্তবর্তীকালীন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, মনির আহমেদ, মেহবুবর রহমান বাদল, মাকসুদুল হক চৌধুরী, নুরুল আনোয়ার, আহসান হাবীব, আবু তাহের, তারিকুল হায়দার চৌধুরী, সুমন উদ্দীন ও মোহাম্মদ হারুন।
বনভোজন কমিটির আহবায়ক আবুল কাসেম (চট্টলা) ও সদস্য সচিব মীর কাদের রাসেল, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সেলিম ও সমন্বয়কারী ইকবাল হোসেন ভুইয়া উপস্থিত থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।