নিউইয়র্কে রোববার সারাদিনই ছিল গুড়ি গুড়ি বৃষ্টি । আর তাতে জনজীবনে ছিল কিছুটা অস্বস্তি।
এমনিতেই গত কয়েক দিনে শীত ঝেঁকে বসেছে, সঙ্গে বৃষ্টি নিউইয়র্কবাসীর ছুটির দিনের আনন্দ ম্লান করে দিয়েছে। প্রয়োজন ছাড়া লোকজন কমই বের হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য গ্রোসারীগুলোই ছিল শেষ ঠিকানা। তবে লোকজনের ভীড় ছিলো না বললেই চলে। করোনার কারণে এমনিতেই ব্যবসা মন্দা। তার উপর ছুটির দিনে বৃষ্টি থাকায় বড় বড় শপিং কমপ্লেক্সগুলোতে ক্রেতা ছিলো অনেক কম। ব্যবসায়ীরা একে মরার খরার ঘা মনে করছেন। আর মাত্র একদিন পর নির্বাচন। বৃষ্টি বাগড়া দিয়েছে সেখানেও। এদিন দুইদলের ভলান্টিয়াররা অনলাইন প্রচারণাকে বেছে নিয়েছে।