আর মাত্র ৬ টি ইলেক্টোরাল ভোট পেলেই বাইডেন প্রেসিডেন্ট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০
ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণায় দিনভর ছিল টান টান উত্তেজনা। বিশেষ করে মিশিগানের ফল ঘোষণায় দেখা গেছে কখনও বাইডেন এগিয়ে, কখনও ট্রাম্প এগিয়ে।
অবশেষে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এই রাজ্যের গুরুত্বপূর্ণ ১৬টি ইলেক্টোরাল ভোট নিজের নামের পাশে যোগ করেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আর সেই সঙ্গে তাঁর ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাড়ায় ২৬৪টি। হোয়াইট হাউজে যেতে বাইডেনের লাগবে ৬টি ইলেক্টোরাল ভোট। এর আগে ভাইস প্রেসিডেন্ট বাইডেন এরিজোনা এবং উইসকনসিন অঙ্গ রাজ্যে জয়লাভ করে যথাক্রমে ১১ ও ১০টি ইলেক্টোরাল ভোট অর্জন করেন। যা তাকে ম্যাজিক ফিগার ২৭০ এর খুব কাছে নিয়ে যায়। উল্লেখ্য, ২০১৬ সালের এই দুই অঙ্গরাজ্যে জয়লাভ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন বাইডেন শিবির তাকিয়ে আছে নাভাডার ৬টি ইলেক্টোরাল ভোটের দিকে।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক ।