নাভাদার ৬টি ইলেক্টোরাল ভোটের দিকে তাকিয়ে বাইডেন শিবির
ফক্স নিউজের তথ্য মতে, ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে জো বাইডেন পেয়েছেন ২৬৪টি। যা ম্যাজিক সংখ্যা ২৭০ থেকে ৬টি ইলেক্টোরাল ভোট দূরে।
আর নাভাদায় রয়েছে ৬টি ইলেক্টোরাল ভোট। এখানে শুরু থেকেই বাইডেন এগিয়ে। ব্যবধান ছিল প্রায় ৭ হাজার ভোটের। বৃহস্পতিবার দুপুরে দেওয়া হয় ভোটের নতুন তথ্য। সিএনএন রিপোর্ট অনুযায়ী, জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ১১হাজার ৭শ ৮৭ভোটে এগিয়ে। বাইডেন শিবির তাদের জয় নিশ্চিত করার লক্ষ্যে তাকিয়ে আছে এই অঙ্গরাজ্যের দিকে।
শাহ ফারুক রহমান, নিউইয়র্ক ।