রবিবার, ০১ সেপ্টেম্বর, ২০২৪
বন বিভাগ ৩১ আগস্ট একটি হাতি উদ্ধার করেছে। হাতিটির নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
অবশেষে, ৩১ আগস্ট দুপুরে একটি হাউজিং প্রকল্পের ঘাস বনে হাতিটি পাওয়া যায়। পরে হাতিটিকে ট্রাকে করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়।
এর আগে, ২৯ আগস্ট কুমিল্লা থেকে আরেকটি হাতি উদ্ধার করা হয়েছিল। সেটিও নির্যাতনের শিকার ছিল এবং চাঁদাবাজিতে বাধ্য করা হচ্ছিল। সাফারি পার্কের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দুই হাতির মাহুতেরা পরস্পর পরিচিত ছিল। উদ্ধার হওয়া হাতি দুটির কোনো লাইসেন্স পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।