বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এনএসইউ’র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর পরিসংখ্যান সম্পর্কিত ৬৫টিরও বেশি প্রবন্ধ এবং দুটি বই প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে ৭৫টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।