আব্দুল কাদের শিশির তাঁর প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অল কাউন্টি হেল্থ কেয়ারকে এ পর্যায়ে নিয়ে আসতে ভূমিকা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সবার এক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠান নিউইয়র্কে এক নম্বর এজেন্সি হিসাবে আত্মপ্রকাশ করেছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে চাই।
পরে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও অলকাউন্টি হেল্থ কেয়ারের চেয়ারম্যান আব্দুল কাদের শিশিরের শিশু কন্যা নোহা, তাঁর সহধর্মিণীসহ কমিউনিটির সবাইকে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির ৭ম শাখার উদ্বোধন করেন আব্দুল কাদের। উপস্থিত সব শ্রেণী-পেশার মানুষ করতালি দিয়ে এই মুহূর্তকে স্বাগত জানায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুলধারার রাজনীতিবিদ-কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহ শহীদুল হক, এনওয়াইপিডির কর্মকর্তা-এসেম্বলিম্যান পদপ্রার্থী মো: আজহার, বাদল চৌধুরী, জাহাঙ্গীর আলম জয়, খায়রুল ইসলাম খোকন, লিটু আনামসহ অলকাউন্টি হেল্থ কেয়ারের কর্মকর্তাগণ।উদ্বোধন শেষে শত শত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
উদ্বোধনী দিনের শেষ বিকেলে নতুন প্রতিষ্ঠানের সাফল্য কামনায় দোয়ার আয়োজন করা হয়। এতেও কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।