সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই আয়োজনে ইফতারের পর আলোচনায় অংশ নেন নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শহীদ জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের রক্ষাকবচ। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এই পরিবারের ত্যাগ অনস্বীকার্য। বিশেষ করে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের অমানবিক দুর্ভোগের শিকার হতে হয়েছে। কিন্তু কোনভাবেই দেশনেত্রীকে গণতন্ত্রের জায়গা থেকে নড়চড় করা যায়নি। আজ তিনি জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে।তিনি গুরুতর অসুস্থ। আমরা আশা করি, মহান আল্লাহর রহমতে আমাদের প্রিয় নেত্রী পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নিয়ে যাবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, গিয়াস উদ্দিন, সৈয়দা মাহবুবা শিরিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বাতেন,শ্রমিক দল নেতা মোস্তাক আহমেদ, এলিজা আক্তার মুক্তা, নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা আনিসুর রহমানসহ অনেকে।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
সবশেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।