মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির সব শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, আনন্দঘন পরিবেশে, বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল কুইন্স বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান। ছোট, বড় সব বয়সী মানুষের পদচারণায় লাগুর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ‘ডাবল ট্রি বাই হিলটন’ অডিটোরিয়াম ছিল উৎসবমুখর।