শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ আয়োজিত পথমেলায় সকল সদস্যরা যেন ছিলেন একই বৃন্তে ফোটা অনেকগুলো ফুল। শনিবার এই সংগঠনের উদ্যোগে আয়োজিত পথমেলায় নাচ, গান,শুভেচ্ছা বক্তৃতা আর র্যাফেল ড্র-সব কিছুতেই ছিল অসাধারণ পরিকল্পনার ছাপ।
জ্যাকসন হাইটসের ৭৩ রোডে জেবিবিএ’র পথমেলায় কমিউনিটি একটিভিস্টদের মধ্যে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী,ফাহাদ সোলায়মান, জাকারিয়া মাসুদ জিকু, সারোয়ার খান বাবু,জন ল্যু, জেনিফার রাজকুমার ও তাকে হাসান খান। । মেলায় নিউইয়র্ক স্টেট এসেমব্লিওম্যান জেনিফার রাজকুমার কমিউনিটিতে অবদান রাখার জন্য শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদকে সাইটেশন প্রদান করেন।
জেবিবিএ আয়োজিত পথমেলা সফল করতে একটি কমিটি গঠন করা হয়। এর চেয়ারম্যান ছিলেন গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। কমিটির আহবায়ক ও মেম্বার সেক্রেটারি ছিলেন যথাক্রমে কামরুজ্জামান কামরুল ও তারেক হাসান খান। প্রধান সমন্বয়ক ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেলিম হারুন ও জেড আলম নমি। কমিটিতে আরও দায়িত্ব পালন করেন মনসুর চৌধুরী, মোল্লা মাসুদ ও মফিজুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রুহুল সরকার, সাদিয়া খোন্দকার ও সোনিয়া।
পথমেলায় সুরের মুর্ছনায় দর্শক মাতিয়ে রাখেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, প্রতীক হাসান, রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান, শাহ মাহবুব. অনিক রাজসহ অনেকেই।সবশেষে ছিল র্যাফেল ড্র।
আয়োজকরা জানান, জ্যাকসন হাইটস মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পায়।
সব মিলিয়ে একটি অসাধারণ দিন কাটালেননিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।