বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইডলাইনে এই তারা কথা বলেন।
এরও আগে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সরকার প্রধান।
বিডিইয়র্ক ডেস্ক, ঢাকা।