সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ দিনে দিনে আরও ভয়ংকর আকার করছে। কেউ কাউকে ছেড়ে কথা বলছেনা।
এক বিবৃতিত ইরান সমর্থিত লেবানন ভিত্তিক এই শসস্ত্র সংগঠনটি এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।
ইসরায়েলের সামরিক রেডিওতে হিজবুল্লাহর ড্রোন হামলায় চারজন নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, আহতের সংখ্যা ৩৯। যদিও পরবর্তীতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ৬৭ জন।
উল্লেখ্য, সম্প্রতি হামাস ও হিজবুল্লাহ’র বেশ কয়েকজন নেতাকে হত্যা করে ইসরাইল। ফলে এই এলাকায় ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
শাহ ফারুক রহমানএডিটর,
বিডিইয়র্ক, নিউইয়র্ক।