মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
রাষ্ট্রপতিকে অপসারণ প্রসঙ্গে উপদেষ্টার প্রেস উইং বলছে, এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। ” ভবিষ্যতে এমন চিন্তা আছে কি না এক সাংবাদিক জানতে চাইলে কর্মকর্তা বলেছেন “সেটা ভবিষ্যত বলে দেবে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
তবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, “আসিফ নজরুল যা বলেছেন এটার সঙ্গে সরকার একমত পোষণ করে। "
রাষ্ট্রপতিকে সরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কি না- এই প্রশ্নে তিনি বলেন, 'এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি। ”
ভবিষ্যতে এমন চিন্তা আছে কি না-জানতে চাইলে জবাব এল, “সেটা ভবিষ্যৎ বলে দেবে। '
উল্লেখ্য গত সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ‘মিথ্যা’ এবং এতে তার শপথ ভঙ্গ হয়েছে।
তিনি বলেন, 'আপনার যদি শারীরিক বা মানসিক সক্ষমতা না থাকে বা আপনি যদি গুরুতর অসদাচারণ করেন, তখন রাষ্ট্রপতি হিসেবে আর ওই পদে থাকতে পারেন কিনা সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার স্কোপ আমাদের সংবিধানে আছে। '
সম্প্রতি মানবজমিন সম্পাদক মতিউর রহমান সাক্ষাৎকার নিয়েছেন রাষ্ট্রপতির। ঐ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।