বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বাংলাদেশের বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তায় প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান প্রদান প্রদান করেছে। ২৩ নভেম্বর ‘সানম্যান গেøাবাল এক্সপ্রেসের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক্ একাউন্টে ৫ লাখ ১শত ১৬ টাকা প্রেরণ করেছে।
এ সময় ক্লাবের বর্তমান ক্লাব লায়ন প্রেসিডেন্ট রকি আলিয়ান, সাবেক প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী টুটুল, সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ, সাবেক প্রেসিডেন্ট ও এই প্রকল্পের কনভেনর লায়ন মোহাম্মদ সাঈদ,সাবেক প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, লায়ন গিয়াস আহমেদ,লায়ন মুনমুন হাসিনা বারী ট্রেজারার, লায়ন এফইএমডি রকি, লায়ন মশিউর রহমান,লায়ন সাইফুল ইসলাম,লায়ন মাসুদ রানা তপন,লায়ন এনামুল হক এনাম, লায়ন আনিসুল ইসলাম টনি, লায়ন অনিক রাজ, লায়ন এজাজুল ইসলাম নাঈম, লায়ন শাহ শহিদুল হকসহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল মো: নাজমুল হুদা’র সাথে কনস্যুলেটের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কাউন্সেলর ডেপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান ও এন্ড হেড অফ চ্যানসেরি ইসরাত জাহান।
কনসাল জেনারেল মো: নাজমুল হুদা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সকলকে ধন্যবাদ জানান। প্রবাস থেকে এটি একটি মহৎ উদ্যোগ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য,নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বিভিন্ন সেবামূলক ও এওয়ারনেসভিত্তিক কাজ করে থাকে, যার মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচী, বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ, নিউইয়র্কে বিভিন্ন বরোতে শীত বস্ত্র বিতরণ, ফ্লু-শট কর্মসূচি, উ”চ রক্ত চাপ বিষয়ে সচেতনতাবৃদ্ধি ইত্যাদি উল্লেখযোগ্য।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব কোভিড-১৯ মহামারীর সময়ও স্বাস্থ্য সচেতনতা, ফ্লু-শট,রক্তদান, বিভিন্ন সেফটি সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে কমিউনিটিতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।