শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
গান, কবিতা, ঘোষণাপত্র পাঠ, জয় বাংলা শ্লোগান আর র্যালিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে বিশ্বের রাজধানীখ্যাত শহর নিউইয়র্কে। ১৩ ডিসেম্বর রাত ৯টায় ছবি এঁকে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম।
এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহবায়ক মিথুন আহমেদ দিবসটি উপলক্ষে ঘোষণাপত্র পাঠ করেন। তিনি দু:খ ও ক্ষোভের সঙ্গে বলেন, বাংলাদেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদীবাদী শক্তির আস্ফালন চলছে। দেশে এক অস্থির ও অন্ধকার পরিবেশ বিরাজ করছে। আমরা আজ এই অবস্থার অবসানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শপথ নিচ্ছি। এ সময় জয় বাংলা স্লোগানে শ্লোগানে মুখরিত হয় চারদিক।
পরে একটি র্যালি জুইশ সেন্টার সংলগ্ন রাস্তা প্রদক্ষিন করে। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি ড. প্রদীপ রন্জন কর, সাংবাদিক শিতাংশু গুহ,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীসহ লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মুলধারার ও বাংলাদেশি রাজনীতিবিদসহ অনেকে।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন গোপাল স্যান্যাল, মিনহাজ আহমেদ শিবলী সাদেক, পিনাকী তালুকদারসহ অনেকে।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।