সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
মহান বিজয় দিবসের প্রাক্কালে ১৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনক্’র বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি(২০২৫-২৬) গঠন করা হয়েছে। এতে সংগঠনের সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো: আমিনুল হক।
এর আগে জ্যামাইকার ধানসিঁড়ি রেস্টুরেন্ট অডিটরিয়ামে বর্তমান কমিটির সভাপতি আবু ছাইন মো: আখতার বাবুলের সভাপতিত্বে শুরু হয় বার্ষিক সাধারণ সভা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আমিনুল হক। সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মেজবাহ উদ্দিন ভুঁইয়া (বীর মুক্তিযোদ্ধা),সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূইয়া , সাবেক সিনিয়র সহ সভাপতি মো: নূরুজ্জামান আলী, বর্তমান সিনিয়র সহসভাপতি কাজী আমজাদ হোসেন , সহসভাপতি সাহাদাৎ হোসেন, সহ- সাধারণ সম্পাদক মোঃ নরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সেলিম সরকার ,সাংগঠনিক সম্পাদক মোঃ মুসফিকুজ্জামান ঝন্টু , সাহিত্য সম্পাদক কাজী মোগল হোসেন , পরিচালক মোঃ সুলতান উদ্দিন আহমেদ, পরিচালক মোঃ আলতাফ হোসেন, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মৃধা,মোঃ হুমায়ন কবির,মোঃ মোস্তাক আহমেদ, মোঃ জিয়াউর রহমান,মোঃ রতন মিয়া ,মোঃ সোহেল রানা, অনিক চক্রবর্তী , নয়ন হোসেন, শাহ জালাল মিয়া , নিহাদ আহমেদ, মোঃ আবুল বাশার, মোঃ লুৎফর রহমান ( সুমন) ও রাশেদুর রহমান খান সহ আরও অনেকে । এ সময় সকলের উপস্থিতিতে সভাপতি আবু ছাইন মোঃ আখতার বাবুল গত ২০২৩-২৪ ইং বছরের কার্যকারী কমিটির বিলুপ্ত ঘোষনা করেন এবং উপস্থিত সকলের কন্ঠ ভোটের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন সহ ০৩ জন নিরপেক্ষ নির্বাচন কমিশন নির্বাচন করেন । প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত হন মোঃ হুমায়ন কবীর, অন্য দুইজন কমিশনার নির্বাচিত হন মোঃ জিয়উর রহমান ও শাহ মোঃ মোস্তাক আহমেদ । তারা সংগঠনের বিধি মোতাবেক নতুন কমিটি গঠন করেন।পরে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
সবশেষে নবনির্বাচিত সভাপতি মো: জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারন সম্পাদক মো: আমিনুল হক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সভা ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন ।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।