রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
সদ্য দায়িত্ব গ্রহণ করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতাড়নের কর্মসূচি বেশ জোরসোরেই চলছে গোটা দেশে। এই কর্মসূচির অংশ হিসাবে এবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য নিউইয়র্কের নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে নিউইয়র্ক পুলিশসহ বিভিন্ন ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী।
আজকের নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে।
গ্রেপ্তারকৃত সবাই অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটির বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। তার নাম সিব্বির আহমেদ।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি এবং অন্যান্য শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসী থাকেন। যুক্তরাষ্ট্রে যত বাংলাদেশি অভিবাসী রয়েছেন, তাদের প্রায় ৭০ ভাগের বসবাস এই অঙ্গরাজ্যটিতে।
গোটা যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযানের ব্যাপারে বা অবৈধ অভিবাসীদের বিষয়ে কোনরকম সহানুভূতি দেখানোর সুযোগ নেই।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।