শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৫
তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলের ১০ম আসরের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল ।
মোহাম্মদ মিঠুনের দল চিটাগং কিংস মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করে ।
টস হেরে ব্যাট করতে নেমে ১২ ওভার ৪ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চিটাগং কিংসের ওপেনিং জুটি । শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে চিটাগাং কিংসের সংগ্রহ দাঁড়ায় ১৯৪ ।
অন্যদিকে বরিশালের ব্যটাররা ৮.১ ওভাবে সংগ্রহ করতে পেরেছিল ৭৬ রান। তামিম, হৃদয়, মায়ার্স ও রিশাদ হোসেন বরিশালকে এক শ্বাসরুদ্ধকর জয় উপহার দেন। তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রানের একটি ঝড়ু ইনিংস খেলেন। পরবর্তীতে জয়ের জন্য কাইল মায়ার্সেরা ২৮ বলে ৪৬ রানের ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠে। শেষ দিকে রিশাদের ১৮ রানের ইনিংসের উপর ভর করে বরিশাল জয়ের বন্দরে পৌঁছে যায়।
বিডিইয়র্ক ডেস্ক,ঢাকা।