শনিবার, ১০ মে, ২০২৫
হামলা, পাল্টা হামলায় সংঘাতে লিপ্ত উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত-পাকিস্তান । বেড়ে চলছে হতাহতের সংখ্যা।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন মন্তব্য করেছেন। শুক্রবার (৯ মে) এ খবর দিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
ভ্যান্স বলেন, ওয়াশিংটন চায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। তবে তিনি স্পষ্ট করে দেন, ‘মূলত এটা আমাদের কোনো বিষয় নয়।’
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যা করতে পারি তা হলো— উভয়পক্ষকে শান্ত থাকার জন্য কিছুটা উৎসাহিত করা। তবে আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’
আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়ানো উচিত নয়—এমন অবস্থান আগেই জানিয়েছিলেন ভ্যান্স। তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা সরাসরি কোনো ভূমিকা নিচ্ছি না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, এ যুদ্ধ হতাশাজনক। উভয় পক্ষ চাইলে যুদ্ধবন্ধে ভূমিকা রাখতে রাখতে পারেন। অর্থাৎ তিনি কোন একটি পক্ষে কথা বলেননি। দুই দেশকেই তিনি বন্ধুরাষ্ট্র বলে উল্লেখ করেছিলেন।
শাহ ফারুক রহমান
এডিটর, বিডিইয়র্ক, নিউইয়র্ক।