গোল্ডেন এইজ কার্যালয়ে কমিউনিটির উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ
গোল্ডেন এইজ হোম কেয়ারের গ্র্যান্ড ওপেনিং হয়েছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে। এ উপলক্ষে ৩৫ তম এভিনিউতে অবস্থিত গোল্ডেন এইজ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় এক ঝমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আর এতে কমিউনিটির সব শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে এক মিলন মেলায় পরিনত হয়। এ সময় গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং প্রেসিডেন্ট শাহ নেওয়াজ বলেন, মানুষের সেবা করার জনই আমার এ হোম কেয়ারের যাত্রা। এ যাত্রায় আমি আপনাদের সহযোগিতা চাই। উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ তাঁর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান। সবশেষে নৈশ ভোজে অংশ নেন আগত অতিথিরা।
।