মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
সোমবার সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। মক্কা থেকে মদিনা যাওয়ার সময় উমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ডিজেল ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাস এবং ডিজেল ট্যাঙ্কার উভয়েই তৎক্ষণাৎ আগুন ধরে যায়। জানা গেছে, বেশিরভাগ যাত্রীই সেই সময় ঘুমিয়ে ছিলেন, ফলে তারা বের হতে পারেননি।
বিডিইয়র্ক ডেস্ক, নিউইয়র্ক।
।